২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজাসহ বউ-শাশুড়ি আটক

গাজীপুরের কালিয়াকৈর থেকে ৩২ কেজি গাঁজাসহ এক নারী ও তার পুত্রবধূকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক নাছির উল্যাহ ভূইয়া।

আটককৃতরা হলেন ওই এলাকার হাছেন আলীর স্ত্রী  হালিমা বেগম (৫৫) এবং তাদের ছেলে আব্দুল হামিদের স্ত্রী মোছা. নূরুন্নাহার (৩৫)।

নাছির উল্যাহ বলেন, গোপন খবর পেয়ে বিশ্বাসপাড়া এলাকার হামিদের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বস্তা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার এবং ওই দুই নারীকে আটক করা হয়।

অভিযান টের পেয়ে বাড়ির অন্যরা পালিয়ে যায় বলে জানান তিনি।