২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাক উল্টে নিহত ১

গোপালগঞ্জ সদরে ট্রাক উল্টে গিয়ে চালকের সহকারী নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 10:17 AM

Updated : 20 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার এসআই শাহ আলম জানান।

নিহত জালাল (৩৫) খুলনার খালিশপুর ৭ নম্বর ঘাট এলাকার জলিল মিয়ার ছেলে। তার লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।

এসআই শাহ আলম বলেন, খুলনাগামী সয়াবিন তেলের ড্রাম ভর্তি একটি ট্রাক সকালে ঘোনাপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জালালের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।