দুর্গাবাড়িতে শিশু ধর্ষণের অভিযোগ
মুন্সীগঞ্জের দুর্গাবাড়িতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর হালিম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বখাটেরা মুখে রুমাল চেপে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
শিশুটি ধর্ষকদের চিনতে পারেনি। সে তার মায়ের সাথে দুর্গাবাড়িতে ভাড়া বাসায় থাকে।
এ ব্যাপারে সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
