২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যা নদীতে নৌকা ডুবে নানা নিহত, নাতি নিখোঁজ

বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে নানার মৃত্যু ও নাতি নিখোঁজ হবার খবর পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 10:59 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান।

নানা আনোয়ার ব্যাপারির (৫৫) বাড়ি ব্রাহ্মণকাঠী গ্রামে। নিখোঁজ নাতি মাহিনের বয়স ছয় বছর।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার খোদাবক্স গ্রাম থেকে আনোয়ার তার স্ত্রী সালেহা বেগম ও নাতি মাহিনকে নিয়ে নিজে নৌকা চালিয়ে নিজ বাড়ি ব্রাহ্মণকাঠী যাচ্ছিলেন।

“পথে ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় সালেহা সাঁতরে তীরে উঠলেও নানা ও নাতি ডুবে যায়।”

পরে স্থানীয়রা এসে নদী থেকে আনোয়ারের মৃতদেহ উদ্ধার করলেও নাতি মাহিনকে খুঁজে পায়নি। তার খোঁজে নদীতে তল্লাশি চলছে বলে ওসি জিয়াউল জানিয়েছেন।