২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা টুকু হত্যার দুই আসামি রিমান্ডে

রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জিয়াউল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার রবিউল ইসলাম ও জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মোকসেদা আজগর শুনানি শেষে তাদের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম বাদশা জানান।

তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডে নেওয়ার জন্য মঙ্গলবার বিকালে আবেদন করা হয়। বুধবার দুপুরে শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

রোববার বিকেলে গোরহাঙ্গা নগর ভবনের সামনে নিজ কার্যালয়ে জিয়াউল হক টুকু গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরের দিন টুকুর স্ত্রী শামসুন নাহার লতা চারজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় রবিউল ও জসিমকে গ্রেপ্তার করে পুলিশ।

পুরনো খবর:

রাজশাহীতে আ. লীগ নেতা গুলিতে নিহত