২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাস চলাচল শুরু

সিরাজগঞ্জে পাবনার পরিবহন শ্রমিকদের মারধর ও গাড়ি ভাংচুরের ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর পাবনা থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার দুপুরে পাবনা ও সিরাজগঞ্জের পরিবহন শ্রমিকদের মধ্যে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের কথা জানান পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার সন্ধ্যায় উল্লাপড়ার পরিবহন শ্রমিকরা ঢাকা-পাবনা রুটের নাইট স্টার পরিবহনের একটি বাস ভাংচুরসহ শ্রমিকদের মারধর করে।

“এর প্রতিবাদে পাবনা জেলা শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক গ্রুপ পাবনা থেকে সব রুটে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট আহ্বান করে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সহযোগিতায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।”

পরে বেলা ৩টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন মোটর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।