২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানকাটা নিয়ে হামলায় বৃদ্ধ নিহত, আহত ৩ ছেলে

গাজীপুরে জমিতে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন তার তিন ছেলে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 02:00 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালি এলাকায় এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার এসআই মনোয়ার জানান।

নিহত আব্দুল গফুর (৬৫) ওই এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- গফুরের তিন ছেলে মো. রবিউল ইসলাম (৩৫), আব্দুলাহ আল মামুন ( ৩০) ও আল আমিন (২৫) । তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুলাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে তার বাবা গফুর মিয়ার সঙ্গে স্থানীয় সবদুলের বিরোধ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে তার বাবা লোকজন নিয়ে ওই জমিতে নিজের লাগানো ধান কাটতে যান।

“এ সময় সবদুল, বাবুলসহ ১৫-২০ জন লোক ধান কাটতে বাধা দেয় এবং ওই জমি তাদের বলে দাবি করে।

“এক পর্যায়ে তারা রাম দা, লাঠিসোটা দিয়ে বাবার উপর হামলা চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।