২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাইঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধনসহ সমাবেশ হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 09:36 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

মঙ্গলবার বিকেলে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতা। 

এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, টাঙ্গাইলের অন্যতম ব্যবসা কেন্দ্র এলেঙ্গাতে অনেক দিন থেকে ভয়াবহ লোডশেডিং চলছে। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

আগামী ৭ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির সমাধান না হলে কঠোর আন্দোলনে যাবার হুমকি দেন তারা।

এলেঙ্গা অঞ্চলের পিডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের শাস্তিও দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেন শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান শুকুর মাহমুদ, বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি রোকনুজ্জামান রোকন মোল্লা, সহসভাপতি আলমগীর হোসেন, আনিছুর রহমান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, করাতকল মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক, এলেঙ্গা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

মানববন্ধনে ব্যবসায়ী ছাড়াও কয়েক কয়েকশ’ এলাকাবাসীও অংশ নেন।