২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফেনী শহরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 01:44 AM

Updated : 20 Aug 2022, 12:33 PM

সোমবার বিকালে শহরের বারাহিপুর থেকে ফারুক হোসেন (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ।

গ্রেপ্তার ফারুক রংপুর জেলার কাউনিয়া থানার আতিয়ার হোসেনের ছেলে। তিনি বারাহিপুরের এক বাসায় ভাড়া থাকেন, করেন রাজমিস্ত্রীর কাজ।

ওসি মাহবুব বলেন, “সোমবার বিকালে মেয়েটিকে বাসায় রেখে তার বাবা-মা বাইরে যান। এসময় বখাটে ফারুক মেয়েটির ঘরে ঢুকে দরজা বন্ধ করে তার উপর পাশবিক নির্যাতন চালায়।

“মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার এবং ফারুককে আটক করে। পরে তারা  থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে।”

পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ফারুককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন করেছেন। মামলায় ফারুককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নির্যাতনের শিকার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।