২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ কলেজ ছাত্র আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 03:46 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এ আটকের ঘটনা ঘটে।

আটক ফয়সাল নূর (১৮) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার মো. কালা মিয়ার ছেলে এবং কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস বিজিবির হোয়াইক্যং চেকপোস্ট অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়।

“এ সময় বাসটির এক যাত্রীর ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫টি ছোট পোটলা উদ্ধার করা হয়। পরে ওই প্যাকেটগুলোতে পাওয়া যায় ৪ হাজার ৪৮০ টি ইয়াবা।”

আটকের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক আবুজার।