২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সোনার বারসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 02:15 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

সোমবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্টে এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

আটক যুবক মোহাম্মদ ইদ্রিস (৩২) টেকনাফের সাবরাং এর খুইল্ল্যা মিয়ার ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, “টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাস বিজিবির দমদমিয়া চেকপোস্ট পার হওয়ার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়।

“তল্লাশির এক পর্যায়ে এক যাত্রীর প্যান্টের পকেট ও কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।”

উদ্ধার করা স্বর্ণের ওজন পরিমাপের জন্য টেকনাফ শুল্ক গুদামে পাঠানো হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

এ ব্যাপারে আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হবে বলেও জানান আবুজার।