২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ৬ বামছাত্র নেতাকর্মী আটক

তনু হত্যাসহ বিভিন্ন দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর ডাকা আধাবেলার হরতালের সমর্থনে পিকেটিং এর সময় জয়পুরহাট জেলা ছাত্রফন্টের সভাপতিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 01:37 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

সোমবার সকালের শহরের মেইন রোডের বাজলা স্কুলের সামনে পিকেটিং এর সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন।

আটকরা হলেন জেলা ছাত্রফন্টের সভাপতি উৎপল দেবনাথ, ছাত্রনেতা পবিত্র বর্মন, জাকির হোসেন, তাজিউল ইসলাম, নুরুন নবী ও শরিফুল ইসলাম।