খুলনা জেলার ১৩৪ বর্ষপূর্তি উদযাপন
বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে শিল্প ও বন্দরনগরী খুলনার ১৩৪ তম জন্মদিন।
সোমবার সকালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহানগরীর মজিদ সরণীর নিজস্ব কার্যালয় থেকে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অবার সেখানে গিয়ে শেষ হয়।
এ ছাড়া দুপুরে মেজবান, শিববাড়ি মোড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা ও সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানান আশরাফ।
১৮৪২ সালে যশোর জেলা থেকে আলাদা হয়ে খুলনা মহাকুমা ও পরে ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা জেলা হিসেবে স্বীকৃতি পায়। সাতক্ষীরা, নড়াইল, খুলনা ও বসিরহাট মহাকুমার অংশ নিয়ে প্রেসিডেন্সি বিভাগের অধীনে খুলনা জেলার যাত্রা শুরু হয়।
১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা জেলার গেজেট নোটিফিকেশন হয় বলে আশরাফ-উজ-জামান জানান।
