২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নব নির্বাচিত এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 12:12 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান, রোববার রাতে বেসরকারি টেলিভিশনের চিত্র সাংবাদিক সুমন রায় মামলাটি করেন।

এতে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্জাহান মিয়াসহ অজ্ঞাত পরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, “গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, চিত্র সাংবাদিক সুমন রায় চুন্টা ইউনিয়নের এসি একাডেমি ভোটকেন্দ্রে যান।

‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্জাহানের সমর্থকদের জাল ভোট দেওয়ার ছবি তুলতে গেলে ২০/২৫ জন অজ্ঞাতপরিচয় যুবক সাংবাদিকদের মারধর করে এবং ক্যামেরা ভাংচুর করে।”

এ বিষয়ে জানতে চাইলে নব নির্বাচিত শাহ্জাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা সাংবাদিকদের উপর হামলা করেছে, তাদের পরিচয় আমাকে দিন। আমি অবশ্যই তাদের বিচার করব।”

তবে মামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।  

পুরনো খবর:

সরাইলে এক কেন্দ্রে ভোট বন্ধ