২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ১

জয়পুরহাট শহরের কাশিয়াবাড়িতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 12:07 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

জয়পুরহাট থানার ওসি ফরিদ হোসেন বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন (২৫) জয়পুরহাট শহরের মুসলিম নগর-বাসস্ট্যান্ড এলাকার ভূগোল মিয়ার ছেলে।

জয়পুরহাট থানার ওসি ফরিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনে কাটা পড়ে মারা যাবার পর স্থানীয়রা লাশ সনাক্ত করে পুলিশকে খবর দেয়।

জয়পুরহাট রেল স্টেশনের কর্তব্যরত পুলিশ সুমনের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে সোমবার বেলা ১১টার দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।

কীভাবে ট্রেনে কাটা পড়ল সে ব্যাপারে তদন্ত করা হবে বলে জানান জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নূরুল ইসলাম।