২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

গাজীপুরে অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 10:25 AM

Updated : 11 Oct 2022, 08:08 PM

গ্রেপ্তার আরিফ কাজী (২৩) শরিয়তপুরের ভেদরগঞ্জ থানার নাজিমনগর গ্রামের সোহরাব আলীর ছেলে।

গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকায় ভাড়ায় থাকেন তিনি।

রোববার রাতে দিঘীরচালা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে আমির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চার রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলবারসহ আরিফকে আটক করা হয়।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান জাকির হোসেন।