কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীর মোশাররফ হোসেন কিশোর।
রোববার রাত সাড়ে ১০টায় জেলা শহরের বাবর আলী গেইট লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরু সাংবাদিকদের বলেন, কিশোর (২৭) শহরের এনএস রোড থেকে তার বাসা হাউজিংয়ে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।
কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিলে গিয়েছিল স্থানীয়রা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মারুফ হাসান বলেন, রাত ১১টার সময় কিশোরকে আনা হয়। তবে এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
