২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার বিমানবন্দরে প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 03:50 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

রোববার বেলা ১২টার দিকে ব্যাগ স্ক্যানিং করার সময় এ ইয়াবা পাওয়া যায় বলে জানান কক্সবাজার সদর সার্কেলের এএসপি রাকিবুল হাসান রাসেল।

আটক মো. দীন ইসলাম (৩৩) ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ধর্মসুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।

এএসপি রাকিবুল বলে, বিমানবন্দর দিয়ে ইয়াবা পাচার হতে পারে এমন খবরে বিমানবন্দরের ম্যানেজারকে সতর্ক করেছিল পুলিশ। পরে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের যাত্রীর ব্যাগ স্ক্যানিং করার সময় সন্দেহজনক মনে হলে পুলিশকে বিষয়টি জানানো হয়।

“পরে পুলিশ গিয়ে ওই যাত্রীর ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছোট ছোট ২৫টি প্যাকেট পায়। ওই প্যাকেট খুলে চার হাজার ৯০০ ইয়াবা পাওয়া যায়।”

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।