২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার ১৮ ইউনিয়ন আ. লীগের

কুমিল্লার সদর উপজেলার ৬টি, লাকসামের ৫টি ও বুড়িচং উপজেলার ৭টি ইউনিয়নের সবগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 12:02 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

শনিবার রাত ১০টার পর জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন-

কালির বাজারে সেকান্দর আলী, দূর্গাপুর (উত্তর) আমিনুল হক, দূর্গাপুর (দক্ষিণ) আবুল কালাম আজাদ, আমড়াতলী কাজী মোজাম্মেল হক, পাঁচথুবী-তে ইকবাল হোসেন বাহারুল, জগন্নাথপুরে মামুনুর রশিদ মামুন,

কান্দিরপাড়ে ওমর ফারুক, গোবিন্দপুর ইউনিয়নে নিজাম উদ্দিন শামীম, উত্তরদায় হারুনুর রশিদ, আজগর ইউনিয়নে রুহুল আমিন, পূর্ব লাকসাম (নরপাটি) আলী আহমেদ, রাজাপুরে মো. মোস্তফা, বাকশিমূলে মোস্তফা মাস্টার, বুড়িচং সদরে শাহআলম, ষোলনলে সিরাজুল ইসলাম, পীরযাত্রাপুরে জাকির হোসেন, ময়নামতিতে লালন সরকার ও মোকাম ইউনিয়নে ফজলুল হক মুন্সী।