২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ১০ ইউপিতে আ. লীগের জয়

তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোণার দুইটি উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 11:38 AM

Updated : 20 Aug 2022, 12:31 PM

কেন্দুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোতাহসিম ইসলাম  জানান, উপজেলার ১৩ ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ, ছয়টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, তিনটিতে বিএনপি ও একটিতে বিএনপির-বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মোহনগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নেই মধ্যে সবগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা জয় লাভ করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চৌধুরী জানিয়েছেন।

বিজয়ীরা হলেন
কেন্দুয়ার মোজাফরপুর ইউনিয়নে জাহাঙ্গীর চৌধুরী, গন্ডা ইউনিয়নে সন্জুর রহমান, সান্ধিকোণা ইউনিয়নের আজিজুল ইসলাম, রোয়াইলবাড়ী ইউনিয়নে এসএম ইকবাল রুমী, আশুজিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম, পাইকুড়া ইউনিয়নে হুমায়ুন কবীর চৌধুরী, নওপাড়া ইউনিয়নে শফিকুল ইসলাম, দলপা ইউনিয়নে আমিনুর রহমান খান পাঠান, গড়াডোবা ইউনিয়নে মজিবুর রহমান বাবলু, কান্দিউড়া ইউনিয়নে শহিদুল্লাহ কায়সার, বলাইশিমুল ইউনিয়নে আলী আকবর মল্লিক, চিরাং ইউনিয়নে মাহবুব আলম খান এবং মাসকা ইউনিয়নে একেএম মোস্তাফিজুর রহমান।

মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নে মোতাহার হোসেন চৌধুরী, সোয়াইর ইউনিয়নে কামরুল হাসান সেলিম, সমাজসহিলদেও ইউনিয়নে আমিরুল ইসলাম খান, বড়তলী-বানিহারি ইউনিয়নে মুখলেছুর রহমান, তেতুলিয়ায় রফিকুল ইসলাম মুরাদ, মাঘান সিয়াদার ইউনিয়নে আবু বকর সিদ্দিক ও গাগলাজুর ইউনিয়নে হাবিবুর রহমান।