লালমনিরহাটে ৬টি ইউনিয়নে আ.লীগের জয়
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লালমনিরহাটের কালীগঞ্জের আটটি ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বাকি দুটি ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
রোববার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
বিজয়ীরা হলেন:
ভোটমারী ইউনিয়নে আহাদুল হোসেন চৌধুরী (নৌকা),তুষভান্ডার ইউনিয়নে নুর ইসলাম আহমেদ (নৌকা),দলগ্রাম ইউনিয়নে খ ম শফিকুল আলম (নৌকা), গোড়ল ইউনিয়নে (নৌকা), চলবলা ইউনিয়নে মিজানুর রহমান মিজু (নৌকা),কাকিনা ইউনিয়নে শহিদুল হক (নৌকা), মদাতী ইউনিয়নে আব্দুল কাদের (স্বতন্ত্র), চন্দ্রপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম (ধানের শীষ)।
