২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরের এলাকায় জামায়াত নেতা জয়ী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের এলাকা নীলফামারীর সোনারায় ইউনিয়নের জামায়াতের এক নেতা ইউপি নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 12:54 AM

Updated : 12 Apr 2022, 01:55 AM

শনিবার রাতে ভোট গোনার পর সোনারায়ের রির্র্টানিং কর্মকর্তা এন.এম শরীফুল ইসলাম জানান, সোনারায় ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল।

মোস্তফা কামাল ওই এলাকার নয় নম্বর ওয়ার্ডের জামায়াতের আমির।

তিনি টেলিফোন প্রতীক নিয়ে ৫ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অশ্বিনী কুমার বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫ ভোট।

এছাড়া তৃতীয় দফা ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফলে নীলফামারী সদর উপজেলার অন্য চারটি ইউনিয়নে দুটি করে আওয়ামী লীগ ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীরা বিজয়ী হয়েছে।

নীলফামারী সদরের চড়াইখোলা ও সংগলশী ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মো. আজাদুল হেলাল জানান, চড়াইখোলা ইউনিয়নে মোশাররফ হোসেন বসুনিয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি টেলিফোন প্রতীক নিয়ে ৪ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. মো. আব্দুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৯৭ ভোট।

সংগলশী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মোস্তাফিজার রহমান। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান শাহ বুল্লাল চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১৭ ভোট।

রামনগর ও কচুকাটা ইউনিয়নের রির্টানিং কর্র্মকর্র্তা সাইফুল ইসলাম বলেন, রামনগর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান বাবু।

তিনি নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ওবায়েদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২৯৬ ভোট।

কঁচুকাটা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি বিদ্রোহী প্রার্থী আব্দুর রউফ চৌধুরী।

তিনি চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম আনারশ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৩০ ভোট ।