২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ১০ ইউনিয়নে আ.লীগ জয়ী

তৃতীয় ধাপের নির্বাচনে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ১০টি ইউপিতেই আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পাঁচটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 10:30 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

শনিবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. হারুন অর রশীদ এই ফলাফল জানিয়েছেন।

খিদিরপাড়া ইউপিতে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন ব্যাপারী, বেঁজগাঁও ইউপিতে আমির হোসেন তালুকদার, কলমা ইউপিতে আব্দুল মোতালেব শেখ, কনকসার ইউপিতে আবুল কালাম আজাদ ও  হলদিয়া ইউপিতে মোজাম্মেল হক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন মেদিনীমন্ডলে আশরাফ হোসেন খান, কুমারভোগে লুৎফর রহমান তালুকদার, গাঁওদিয়ায় মিজানুর রহমান হাওলাদার, লৌহজং-তেউটিয়ায় মো. রফিকুল ইসলাম খান ও বৌলতলী ইউপিতে হাজী আব্দুল মালেক শিকদার।