২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের আ.লীগ ২টি, বিদ্রোহী ৩টি

শেরপুরের ৬ ইউনিয়নের আওয়ামী লীগের দুজন, জাতীয় পার্টি একজন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিনজন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 10:23 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম এই ৬জন চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে শনিবার রাত ১০টায় জানান।

কামারের চর ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব (আ.লীগ), চরমোচারিয়া ইউনিয়নে খোরশেদুজ্জামান (আ.লীগ), চরপক্ষীমারী ইউনিয়নে আব্দুর রউফ (জাতীয় পার্টি), লছমনপুর ইউনিয়নে সেলিম মিয়া (আ.লীগ বিদ্রোহী), চরশেরপুর ইউনিয়নে আনোয়ার হোসেন (আ.লীগ বিদ্রোহী) ও বলাইর চর ইউনিয়নে ইয়াকুব আলী (আ.লীগ বিদ্রোহী) বিজয়ী হয়েছেন।