২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের ৬টি ইউপির ফলাফল

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ প্রার্থী এবং ১টিতে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 10:11 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

শনিবার খানসামা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ফলাফল জানিয়েছেন।

নির্বাচিতরা হলেন, আলোকঝাড়ি ইউনিয়নে বিএনপির আ স ম আতাউর রহমান বাচ্চু, ভেঁড়ভেড়ী ইউনিয়নে হাফিজুল হক হাফিজ সরকার, খামারপাড়া ইউনিয়নে সাজেদুর রহমান সাজু, আঙ্গারপাড়া ইউনিয়নে গোলাম মোস্তফা আহমেদ শাহ, ভাবকী ইউনিয়নে শফিকুল ইসলাম এবং গোয়ালডিহি ইউনিয়নে আইনুল হক শাহ্।