লক্ষ্মীপুরে ভোটের সংঘর্ষে ২ পুলিশ গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছেন।
শনিবার বেলা ১টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের সন্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে রামগঞ্জ থারার ওসি তোতা মিয়া জানান।
আহতরা হলেন এসআই সেলিম সরকার ও কনস্টেবল মফিজউল্লা। তাদের রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, দুপুরে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে গেলে দুজন গুলিবিদ্ধ হন।
