২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীকে শ্বাসরোধে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রাক্তন স্বামীরে বিরুদ্ধে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 12:14 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

হরিণাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার রাতে হরিণাকুণ্ডু গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিপা খাতুন (২৪) ফজলু মন্ডলের মেয়ে।

এ ঘটনায় তার প্রাক্তন স্বামী ঠাণ্ডু মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে ।

ওসি বলেন, “৪/৫ বছর আগে লিপার সঙ্গে ঠাণ্ডুর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ফের সম্পর্ক গড়ার চেষ্টা করে ঠাণ্ডু।

এতে লিপা সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয় সে।

“শুক্রবার রাতে লিপা শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ওঁৎ পেতে থাকা ঠাণ্ডু তাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ও পিটিয়ে ফেলে যায়। পরে তার পরিবার উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ব্যাপারে ফজলু মন্ডল বাদী হয়ে মামলা করলে পুলিশ ঠাণ্ডুকে গ্রেপ্তার করে।