২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ ধর্মঘট সমাধানের চেষ্টা চালানো হচ্ছে: নৌমন্ত্রী

নৌ শ্রমিকদের ধর্মঘট আলোচনার মাধ্যমে দ্রুত সামাধানের চেষ্টা চলছে বলেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 05:32 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

নৌ ধর্মঘটে ভোগান্তি, ক্ষতিতে আমদানিকারকরা

শুক্রবার মাদারীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে ঠিকাদারদের সঙ্গে সভাশেষে সাংবাকিদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার রাত ১২টা থেকে সারা দেশে নৌযান ধর্মঘট চলছে। ধর্মঘটের প্রথম দিন বৃহস্পতিবার যাত্রীদের ব্যাপক ভোগান্তির মধ্যে লঞ্চ চালানোর ঘোষণা দেয় মালিকপক্ষ।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, এখানে সরকার কোনো পক্ষ নয়। তাই  মালিক ও শ্রমিক উভয়পক্ষের সঙ্গে দ্রুত কথা বলে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

“নৌ পরবিহন সেক্টর একটি সেবামূলক সেক্টর। শ্রমিক-মালিকরা দেশের মানুষের সেবা করে থাকেন। একজন সেবক হিসেবে সারাদেশের মানুষকে এভাবে জিম্মি রাখা অনুচিৎ।”

সভায় উপস্থিত এলজিইডির ঠিকাদারদের উদ্দেশে মন্ত্রী বলেন, যেসব ঠিকাদার কাজে গাফিলতি ও নিম্নমানের কাজ করবে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে।

“প্রয়োজনে আমার ভাইও যদি গাফিলতি করে তাকেও ব্ল্যাক লিস্টেড করা হবে।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস প্রমুখ।