মিয়ানমারের ২৬ নাগরিককে দেশে ফেরত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দিয়ে ‘অনুপ্রবেশকারী’ ২৬ মিয়ানমারের নাগরিককে আটকের পর ফেরত পাঠিয়েছে বিজিবি।
শুক্রবার বেলা ১২টার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ঘুমধুম ও তমব্রু সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল ওই ২৬ জনকে আটক করে।
এ নিয়ে চলতি এপ্রিল মাসেই মিয়ানমারের ৩৭৩ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে বলে ইমরান জানান।
