২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় নৌকাডুবি: ছেলের পর লাশ মিললো মায়ের

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের একদিন পর তার মায়ের লাশও ভেসে উঠেছে নদীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 10:31 AM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বন্দর থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৮টার দিকে নদীর কুমুদিনী ঘাট এলাকায়  সেতু বেগম নামে ওই নারীর লাশ পাওয়া যায়।  

এর ২৪ ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ শাহ সিমেন্ট ঘাট এলাকায় পাওয়া যায় তার তিন বছর বয়সী ছেলে সাফিনের লাশ।

বুধবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ নদীবন্দরের কেন্দ্রীয় খেয়াঘাট এলাকায় ওই দুর্ঘটনার পর থেকে মা ও ছেলে নিখোঁজ ছিলেন বলে নারায়ণগঞ্জ নৌপুলিশের এসআই আবু তাহের জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বন্দর রেলিবাগান এলাকার চান মিয়া তার স্ত্রী সেতু ও ছেলে সাফিনকে নিয়ে নারায়ণগঞ্জ শহরে ডাক্তার দেখানোর জন্য নৌকায় করে নদী পার হচ্ছিলেন।

এ সময় উত্তর দিক থেকে আসা একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও সেতু ও সাফিন তলিয়ে যায়।

পুরনো খবর:

ছেলের লাশ ভাসল শীতলক্ষ্যায়, মা এখনো নিখোঁজ