২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’

দেশে চলমান ইউপি নির্বাচনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, “আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 07:57 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

“এই হচ্ছে বর্তমানে দেশের গণতন্ত্র। ”

বৃহস্পতিবার বিকেলে বরগুনার টাউনহল মাঠে জাতীয় পার্টির আয়োজিত জনসভায় দেশে পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেন, “ভালো-মন্দ কোনো কথাও বলতে পারবেন না।

“তাহলেই হত্যা-গুম, লাশ পড়ে থাকবে রাস্তার পাশে।”

জাফরুল হাসান ফরহাদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান মানসুর।

জনসভায় বরগুনা জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে জাফরুল হাসান ফরহাদ ও  আবদুল লতিফকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

দফায় দফায় অনুষ্ঠিত চলতি নির্বাচনে আওয়ামী লীগের হাজার খানেক প্রার্থী ইউপি চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর বিএনপির শ খানেক নেতা এ পদে বিজয়ী হয়েছে।