২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 07:57 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে আহত করার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বারচালা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানান বলে সদর থানার ওসি মো. মাহে আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব বিরোধের সূত্র ধরে গত বুধবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাহাতকে কুপিয়ে আহত করা হয়।

আহত অস্থায় রাহাত বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

“জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে রাহাতকে কুপিয়ে আহত করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

“ওই অভিযোগের সূত্র ধরে জেলা ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।”