শত্রুতা: বিষ দিয়ে খামারের বিপুল মাছ নিধন
নোয়াখালী সদর উপজেলার কাশিপুর গ্রামে বিষ দিয়ে একটি খামারের অন্তত ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে অভিযোগ পাওয়া গেছে।
সুধারাম ওসি আনোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত নুরুল লিখিত অভিযো দিলে ব্যবস্থা নেওয়া হবে।
খামার মালিক নুরুল আমিনের সন্দেহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটাতে পারে।
নুরুল জানান, জমি বিক্রি করে সেই পুঁজি দিয়ে ১০ বছর আগে শুরু করেন বাড়ির পাশে এই মৎস্য খামার গড়ে তোলেন।
যেখানে রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া সহ বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছেন তিনি।
গত কয়েকদিন আগে স্থানীয় লোকজন বৈঠক করে তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলে তাতে সম্মতি দেন তিনি।
“এরপর একটি পক্ষ তার বিরুদ্ধে চলে যায়। বুধবার সকালে হঠাৎ করে তার খামারের মাছগুলো মরে ভেসে উঠতে দেখা যায়।
“খামারের একপাশে পলেথিনের মধ্যে মাছ নিধনে ব্যবহৃত কিছু কেমিকেল পাওয়া যায়। বেলা বাড়ার সাথে সাথে পুকুরের সব মাছ মরে যায়।”
