ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন।
বুধবার বিকালে রেজুমিয়া সেতু সংলগ্ন মজুমামার মাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান।
নিহত মহিউদ্দিন মামুন (২৮) ছাগলনাইয়ার উত্তর হরিপুর গ্রামের রফিকুল ইসলামের ছাগলনাইয়া পৌর শহরের আফিয়া ওয়াহিদ কমপ্লেক্সের মামুন ইলেক্ট্রোনিক্স নামে একটি দোকান রয়েছে তার।
ওসি রাশেদ বলেন, ছাগলনাইয়াগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষে অটো চালকসহ চার জন আহত হয়। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন মামুনকে মৃত ঘোষণা করেন।
