২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নৌকা প্রতীকে অগ্নিসংযোগের অভিযোগ

চাঁদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর নৌকার তোরণে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 06:53 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ  প্রার্থী জি এম হাসান তাবাচ্ছুমের নৌকা প্রতীকে এই অগ্নিসংযোগ করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আগামী ২৩ এপ্রিল ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জি এম হাসান তাবাচ্ছুম দাবি করেন, ‘দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে নৌকার চারটি তোরণসহ কয়েকটি ব্যানারে অগ্নিসংযোগ করে।’

এ ঘটনায় বুধবার ফরিদগঞ্জ থানায় জিডি করা হয়েছে।