২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিন্ডার গার্টেন ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার রাণীরবাজারে এক কিন্ডার গার্টেন ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার দুপুরে নুনাবাদের কাস্টম গুদাম এলাকার নিজ বাসা থেকে ইয়াছিন আহম্মেদ সাগরের (৯) লাশ উদ্ধার করা হয় বলে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামছুউদ্দিন জানান।

নিহত ইয়াছিন বিসিক শ্রমিক রফিক মিয়ার ছেলে ও ঠাকুরপাড়া নিরোদা সুন্দরী কিন্ডার গার্টেনের ক্লাস ওয়ানের ছাত্র ছিল।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ইয়াছিনের মা তাকে স্কুলে যাওয়ার জন্য মারধর করলে সে পালিয়ে যায়।

“পরে তার মা পারিবারিক কাজে বাজারে যায়। কাজ শেষে বাড়ি ফিরে খাটের উপর রশিতে ঝুলন্ত অবস্থায় ইয়াছিনের লাশ দেখতে পায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।