২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাসচাপায় ২ ব্র্যাক কর্মী নিহত

নাটোরের সিংড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

নিহতরা হলেন গাইবান্ধা সাদুল্লাপুরের আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিতালীতলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৬)। দুজনেই বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বেলা ৪টার দিকে উপজেলার জোলারবাতা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, দুজনে সিংড়া থেকে মোটরসাইকেলে করে উপজেলার বামিহালে ব্র্যাক অফিসে আসছিলেন। পথে জোলারবাতা এলাকায় বগুড়া থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাসচাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।