রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান
গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে বিজ্ঞান অনুষদের দুজন শিক্ষককে ‘ডিনস্ অ্যাওয়ার্ড ২০১৬’ দিয়েছে করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিজ্ঞান অনুষদের সভা কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পপুলেশনসায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপকড. মিজানুর রহমান এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ড. সৈয়দ রাসেল কবিরকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
ড. মিজানুর রহমান ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে এবং কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে অধ্যাপক সৈয়দ রাসেল কবির এই পুরস্কার লাভ করেন।
ড. রহমান বৈশ্বিক স্বাস্থ্যনীতি এবং ড. কবির ক্যানসার প্রতিরোধী ঔষধ ও প্রোটিন বায়োকেমিস্ট্রি বিষয়ে গবেষণা করেন।
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন আগামীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের এ ধরনের পুরস্কার ও স্বীকৃতির প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আমিনুল হক ‘ডিনস্ অ্যাওয়ার্ড’-এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েনউদ্দিন আহমেদ ও ইউজিসি অধ্যাপক সুব্রত মজুমদার।
প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খালেদ হোসেন ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. বিলকিস জাহান লুম্বীনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
