২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর মাথায় ভেঙে পড়ল হাসপাতালের প্লাস্টার, ফের জখম

প্রতিপক্ষের হামলায় আহত দুই রোগী চিকিৎসা নিতে এসে মাগুরা সদর হাসপাতালের ছাদের প্লাস্টার মাথায় ভেঙে পড়ে আবারও জখম হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 11:45 AM

Updated : 11 Oct 2022, 08:06 PM

মঙ্গলবার সকালে এই ঘটনায় আহত মা ও ছেলে এক গ্রাম্য হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছিলেন।

আহতরা হচ্ছেন শ্রীপুর উপজেলার দো-সতিনা গ্রামের সাবিনা বেগম (৪২) ও তার ছেলে সাব্বির (১৭)।

সাবিনা বেগম বলেন, “মঙ্গলবার সকাল ৯টার দিকে হাসপাতালের ছাদ থেকে প্লাস্টার ভেঙে তাদের দুজনের শরীরে উপর পড়লে তারা ফের আহত হন। ”

ছেলে সাবিবরের জখম বেশি হওয়ায় তার মাথাই ৭টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক গ্রাম্য সংঘর্ষের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ছেলেসহ তিনি তিন দিন আগে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন।

ঘটনার সত্যতা স্বীকার করে মাগুরা সদর হাসপাতালে আরএমও ডা. মুক্তাদির রহমান বলেন, “সাবিরের জখম একটু বেশি হওয়ায় তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। সাবিনা সামান্য আঘাত পেয়েছেন।”