শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ
মাগুরার মহম্মদপুরের বনগ্রামে নয় বছরের এক শিশুকে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
ঘটনার শিকার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীর ধর্ষিতার বাবা জানান, তার মেয়ে পল্লব শিকদার নামে এক প্রতিবেশী যুবকের কাছে প্রাইভেট পড়ত।
“রোববার সে প্রাইভেট পড়তে গেলে তাকে বাথরুমে আটকে জোরপূর্বক ধর্ষণ করে পল্লব।
“ঘটনার এক পর্যায়ে তার কাকি সেখানে উপস্থিত হলে পল্লব পালিয়ে যায়।”
মেয়েটি পরিবারের কাছে ঘটনা জানালে তিনি তাকে বিকাল ৪টার দিকে মাগুরার একটি ক্লিনিকে নিয়ে আসেন।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর রোববার রাত ১১টায় মহম্মদপুর থানায় গিয়ে তিনি নিজে বাদী হয়ে মামলা করেন বলে জানান।
এই মামলা সূত্রে ধরে সোমবার শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। মেয়েটির জবানবন্দীর জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
