২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেট কালোবাজারি: সিলেটে তিনজন বরখাস্ত

টিকেট কালোবাজারি ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে সিলেট রেলওয়ে স্টেশনের তিন বুকিং সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 06:46 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

সোমবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে তাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান রেলওয়ে সিলেট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুর রহমান।

বরখাস্তকৃত টিকেট সহকারীরা হলেন শফিক আহমদ, জহুর লাল দাশ ও রফিক মিয়া।

অভিযানে মিজানুর রহমান মিজান নামে এক টিকিট কালোবাজারিকে হাতেনাতে ধরে দুই মাসের কারাদণ্ড দেয় আদালত। দণ্ডপ্রাপ্ত মিজান ফরিদপুরের সাগর বেপারির ছেলে।

সোমবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিজিবি ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, হোসাইন মোহাম্মদ হাই জকি ও মোস্তাফিজুর রহমান রহমান।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কাছে টিকিট প্রতি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এ অভিযোগের প্রেক্ষিতে তিন বুকিং সহকারীরকে ফাঁদ পেতে হাতেনাতে আটক করা হয়।

বিষয়টি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানালে তাদের সাময়িক বরখাস্ত করে।

সিলেট রেলওয়ে থানার ওসি জাহাঙ্গির আলম জানান, মোবাইল কোর্টের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও যদি তারা সতর্ক না হয় তবে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।