২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনা শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।  

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 01:09 AM

Updated : 20 Aug 2022, 12:28 PM

রোববার রাত ৯টার দিকে শহরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিমন হোসেন (২২) শহরের পাওয়ার হাউজ পাড়ার আবুল হাশেমের ছেলে ও ডায়না ফ্যাশন নামের একটি দোকানের কর্মচারী।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউ মার্কেট এলাকার নিজ কর্মস্থলের সামনে দাঁড়িয়ে ছিলেন রিমন।

“এ সময় অজ্ঞাত কয়েকজন হামরাকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।”

তার চিৎকারে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ওসি।

ওসি বলেন, ওই সময় নিউ মার্কেট এলাকায় আতংক ছড়িয়ে পরে। লোকজন দিকবিদিক ছোটাছুটি শুরু করে। ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।