শিশুকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন
নড়াইলে পাঁচ বছর আগে এক শিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম আজম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত বাদশা মোল্যা নড়াইলের লোহাগড়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে ওই আদালতের পিপি ইমদাদুল ইসলাম বলেন, ২০১০ সালে বাদশা মোল্যা একই গ্রামের পাঁচ বছরের এক শিশুকে মুখ বেঁধে বাড়ির পাশে উচ্ছে ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।
সাজাপ্রাপ্ত বাদশা বর্তমানে কারাগারে আছেন বলে জানান পিপি ইমদাদুল।
