শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজন আটক
ফেনী সদর উপজেলায় ছয় বছরের শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে কাতালিয়া গ্রামের আবুল বশরকে (৫৫) আটক করা হয় বলে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান।
শিশুর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বশর তার মেয়েকে কলা কিনে দেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে আহত করেন।
“এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার ও বশরকে আটক করে পুলিশে খবর দেয়।”
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, শিশুটির বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিদর্শক শাহীনুজ্জামান বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বশরকে আটক করে থানায় নিয়ে এসেছে।”
