২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

নেত্রকোণার ৪০ জন বাসিন্দাকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 07:55 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জানান, বুধবার রাত ১১টার দিকে তাদেরকে ফেরত দেয়।

“ফেরত আসা গারো ও হাজং নৃগোষ্ঠীর ৪০ জনের সবাই দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা।

“বুধবার দুপুরে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যে ঢুকে পড়লে বিএসএফ তাদেরকে আটক করে।”

বিষয়টি জানতে পেরে বিজিবি তাদেরকে ফেরত আনার উদ্যোগ নেয় বিজিবি। এ নিয়ে রাতেই ওপারে  পতাকা বৈঠক করে বিজিবি বলে জানান তিনি।

দুর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবীর বলেন, “বুধবার রাতে বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত আনা হয়। তাদেরকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় হস্তান্তর করা হয়।”