২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরের শিশুর হাতে ইয়াবা: বাবা আটক

পাঁচ বছরের শিশুর হাতে ১৮০০ ইয়াবা বড়ি ভরতি ব্যাগ রেখেও পার পেলেন না বাবা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 05:04 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালানোর সময় তরিকুল ইসলাম (৪৫) নামের ওই ব্যক্তি আটক হয়েছেন।

তরিকুল যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের আফসার মোড়লের ছেলে।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ‘মাদক বিক্রেতা’ তার পাঁচ বছরের শিশু সন্তানকে সঙ্গে রেখে কৌশলে ইয়াবা নিয়ে যশোর যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির টহলদল যশোরগামী বাসটিতে অভিযান চালায়।

“ওই সময় তরিকুলকে বাস থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়। ওই সময়েই তার ছেলের কাছে থাকা ব্যাগে ১৮শ ইয়াবা বড়ি পাওয়া যায়।”

মাদক ব্যবসার অভিযোগে তরিকুলকে আটক দেখিয়ে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।