ধলেশ্বরীতে অজ্ঞাত ভাসমান লাশ
ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বালুরট্যাক সবুজ ছায়া প্রজেক্টে এলাকার ধলেশ্বরী নদী থেকে ভাসমান লাশটি (৫৫) উদ্ধার করা হয় বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. শাহাদাৎ হোসেন।
তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, স্থানীয়রা ধলেশ্বরী নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
“লাশটির মুখভর্তি মেহেদী লাগানো দাড়ি ছিল। পরনে ছিল লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি।
লাশের কোথাও আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুও সঠিক কারণ বলা যাচ্ছে না।”
বিকালে লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ (মিডর্ফোট) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
