২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে খুন: আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১২৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 10:46 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

নিহত রেজাউল করিম রাজুর ভগ্নিপতি জসিম উদ্দিন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৩ জনের নাম উল্লখসহ অজ্ঞাতনামা আরো একশ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানা পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন জানান, সাভার পৌরসভার এক নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এরশাদুর রহমানকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

এদের মধ্যে ঘটনার দিন মঙ্গলবার আটক সাভার পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক মজিদুর রহমান মজিদ, এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম ও যুবলীগ কর্মী হামজাকে মামলার আসামি করা হয়েছে।

বুধবার দুপুরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জালেশ্বর মৌজায় ৯ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার সাভার থানা রোডে অবস্থিত উপজেলা সেটেলমেন্ট অফিসের সামনে ‘স্থানীয় আওয়ামী লীগ নেতার’ লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে রেজাউল করিম রাজু (৩২) নিহত হয়। আহত হয়েছে আরও ৮ জন।

ঘটনার সাথে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

পুরনো খবর:

‘আ. লীগ নেতার’ হামলায় যুবক নিহত