চাঁদপুরে ২০ জেলে ও ২ লাখ মিটার জাল আটক
মেঘনায় জাটকা শিকারের সময় ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এছাড়া দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালও জব্দ করা হয়েছে।
বুধবারের এ অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার সা. লেফটেন্যান্ট হাসানুর রহমান।
এ খবর উল্লেখ করে হাসানুর জানান, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌপথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
মার্চ-এপ্রিল দুমাস ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত একশ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত কারেন্ট জাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
