ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ
বুধবার রাত পৌনে ৮টার পর কিছু সময় ধরে ভূকম্পন অনুভূত হয়। বড় বড় ভবন দুলতে শুরু করলে আতঙ্ক দেখা যায়।
সিলেট প্রতিনিধি জানান, ভূমিকম্পে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই ছুটোছুটি করে রাস্তায় নেমে আসে।
দিনাজপুর প্রতিনিধি জানান, প্রথম দফা কম্পনের ১৫-২০ সেকেন্ড পরে দ্বিতীয় দফা কম্পন বেশ কিছু সময় স্থায়ী হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামেও ভূকম্পন অনুভূত হয়েছে। এ সময় শহরের ভবনগুলো দুলতে দেখা যায়। ভূকম্পনে আতংকিত লোকজন বাসা থেকে বের হয়ে আসে।
সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ভূকম্পন হয়েছে বলে চট্টগ্রামের লোকজন মনে করেন।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার। এর কেন্দ্র ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে।
